২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে গ্রামবাসীর হামলায় পুলিশসহ আহত ১০

রিকশা ভাড়া নিয়ে বচসার জেরে নরসিংদীর রায়পুরা উপজেলার সাপমারা বাজারে সোমবার দুপুরে গ্রামবাসীর হামলায় পুলিশসহ ১০ জন আহত হয়েছেন। আহত রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2009, 03:34 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

নরসিংদী, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রিকশা ভাড়া নিয়ে বচসার জেরে নরসিংদীর রায়পুরা উপজেলার সাপমারা বাজারে সোমবার দুপুরে গ্রামবাসীর হামলায় পুলিশসহ ১০ জন আহত হয়েছেন। আহত রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া আহত গিয়াসউদ্দিন ও জাপান মিয়াসহ নয়জনকে রায়পুরা ও কিশোরগঞ্জের ভৈরব স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওসি এমদাদুল হক বলেন, দুপুরে সাপমারা বাজারের ব্যবসায়ী গিয়াসউদ্দিনের সঙ্গে পাশের কড়ইপুর গ্রামের রিকশাচালক গোলাপ মিয়ার ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। গিয়াসউদ্দিন এ সময় গোলাপ মিয়াকে মারধর করেন। এলাকায় খবর পৌঁছলে কড়ইপুর ও বেগমাবাদ গ্রামের কয়েক শ' লোক সাপমারা বাজারে হামলা চালিয়ে ৩/৪টি দোকান ভাংচুর করে। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে এলে এলাকাবাসী তাদের ওপরও হামলা করে। তিনি বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রায়পুরা থানায় একটি মামলা দায়ের করেছে। কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪১ ঘ.