২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি বিদ্যালয়ে ছাদের পলেস্তারা ধসে সাত শিক্ষার্থী আহত

রাজধানীর তাঁতীবাজার এলাকায় সোমবার সকালে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ছাদের পলেস্তারা ধসে সাত শিক্ষার্থী আহত হয়েছে। এরা হলো- মিথিলা (৬), রুবিনা (৭), সোনিয়া (৮), আশামণি (৭), তানিয়া (৭), জোহরা (৭) ও মোর্শেদা (৬)। পুলিশ জানিয়েছে, জোহরাকে পঙ্গু হাসপাতালে ও সোনিয়াকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2009, 10:59 AM

Updated : 26 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর তাঁতীবাজার এলাকায় সোমবার সকালে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ছাদের পলেস্তারা ধসে সাত শিক্ষার্থী আহত হয়েছে। এরা হলো- মিথিলা (৬), রুবিনা (৭), সোনিয়া (৮), আশামণি (৭), তানিয়া (৭), জোহরা (৭) ও মোর্শেদা (৬)। পুলিশ জানিয়েছে, জোহরাকে পঙ্গু হাসপাতালে ও সোনিয়াকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছে। কোতয়ালী থানার নয়াসড়ক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. শফি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে প্রসন্ন পোদ্দার লেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নীচতলার প্রথম শ্রেণীর ক্লাস চলাকালে ছাদের একটি অংশের পলেস্তারা ধসে পড়ে। বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিক ভক্তি রানী পাল জানান, ১৯৬৭ সালে দোতালা এ বিদ্যালয় ভবনটি তৈরি হয়। তারপর ভবনটিতে বড় কোনও সংস্কার হয়নি। দীর্ঘদিন চুনকাম বা রংয়ের কাজও করা হয়নি ভবনটিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এজে/এমএসবি/১৭০৫ ঘ.