ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পলাতক আসামিসহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ১০০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
গত ৪ জুলাই সকাল থেকে ৫ জুলাই সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।
মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এদের মধ্যে সন্ত্রাসী ৩ জন, হত্যার সঙ্গে জড়িত ৭ জন, ডাকাত ৩ জন, মাদক ব্যবসায়ী ১৫ জন , ৩৪ জন নিয়মিত মামলার এবং ৩৮ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি।
অভিযানে উদ্ধার করা হয়েছে ১ টি বন্দুক, ৮ রাউন্ড গুলি, ৫ গ্রাম হেরোইন, ৫১ বোতল ফেনসিডিল, ৭০৫ গ্রাম গাঁজা, ৫ ক্যান বিয়ার, ৯ টি নিষিদ্ধ ইনজেকশন ও ৮ হাজার টাকার জাল নোট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/এসকে/২০০৮ঘ.
bdnews24