২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবসরপ্রাপ্ত আরো দুই কর্মকর্তাকে পিএসসি'র সদস্য নিয়োগ

প্রশাসনের আরো দুইজন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে সরকারি কর্মকমিশনের (পিএসসি) সদস্য নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে সাবেক এক সেনা কর্মকর্তাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2009, 01:44 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের আরো দুইজন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে সরকারি কর্মকমিশনের (পিএসসি) সদস্য নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে সাবেক এক সেনা কর্মকর্তাকে। রোববার সংস্থাপন মন্ত্রণালয় এসব নিয়োগের আদেশ জারি করে। পিএসসি'র সদস্য হিসেবে নিয়োগ পাওয়া ওই দুই কর্মকর্তা হলেন- তথ্য মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সৈয়দ হাছিনুর রহমান এবং শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম-সচিব অধ্যাপিকা ডা. ফরিদা আদিব খানম। এনএসআই'র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হোসেন সাদেক। তাকে দুই বছরের জন্য এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/১৯৪৯ঘ.