চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর এলাকায় পুনর্ভবা নদী থেকে রোববার সকালে দুই শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।
এরা হল- রহনপুর পৌর এলাকার রহমতপাড়ার মাসুমের ছেলে ইমন (৯) ও নুরুল ইসলামের ছেলে শিমুল (৯)। এরা দুজনই রহনপুর গাজী শিশু শিক্ষা নিকেতনের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল।
শনিবার সকালে নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায় তারা। রোববার সকাল ৯টার দিকে ভাসমান অবস্থায় তাদের লাশ করা হয়।
গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৯ ঘ.
bdnews24