২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোমরা দিয়ে আমদানি-রপ্তানি আবার শুরু

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে শনিবার আমদানি-রপ্তানি কার্যক্রম আবার শুরু হয়েছে। বুধবার সকালে ভোমরার বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা বন্দরে সিঅ্যান্ডএফ এজেন্ট ও ট্রাক শ্রমিকদের সংঘর্ষের কারণে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2009, 03:26 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

সাতক্ষীরা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে শনিবার আমদানি-রপ্তানি কার্যক্রম আবার শুরু হয়েছে। বুধবার সকালে ভোমরার বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা বন্দরে সিঅ্যান্ডএফ এজেন্ট ও ট্রাক শ্রমিকদের সংঘর্ষের কারণে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী নওশাদ দেলোয়ার রাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধ ও বৃহস্পতিবার কাজ বন্ধ থাকায় উভর পারেই কয়েকশ' পণ্যবাহী ট্রাক আটকা পড়ে। আটকা পড়া ট্রাকের পণ্য খালাসের জন্য ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন শনিবার ও রোববার সময় দিয়েছে। তিনি জানান, শনিবার সকাল থেকে আটকা পড়া পণ্যবাহী ট্রাকগুলো যাওয়া আসা করছে। রোববারও তা অব্যাহত থাকবে। রাজু জানান, ট্রাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের কারণে উদ্ভূত সংকট নিরসন না হলে ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সোমবার থেকে ধর্মঘটে যাবে বলেও ঘোষণা দিয়েছে। ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের বরাত দিয়ে তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে বসিরহাটে স্থানীয় প্রশাসন, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারা দুপক্ষকে নিয়ে আলোচনায় বসলেও সমঝোতা হয়নি। সিঅ্যান্ডএফ এজেন্টরা দোষী ট্রাক চালকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনড় রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৩ ঘ.