নওগাঁ, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজি ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে নওগাঁয় অনির্দিষ্টকাল বাস ধর্মঘট চলছে। ফলে নওগাঁ থেকে ঢাকাসহ অন্য রুটে কোনও বাস চলছে না। ফলে দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা।
বাস মালিক-শ্রমিকদের দাবি পূরণ না হলে আন্দোলনে শামিল হওয়ার হুমকি দিয়েছে নওগাঁর ট্রাক-টেম্পু-মাইক্রোবাস মালিক-শ্রমিকরাও।
ধর্মঘট প্রত্যাহারে শনিবার দুপুরে নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে মালিকদের সঙ্গে বৈঠক শুরু হয়েছে।
বগুড়ায় নওগাঁর বাসে চাঁদাবাজি এবং শ্রমিক নির্যাতনের অভিযোগ তুলে গত মঙ্গলবার থেকে ধর্মঘট পালন করছে নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্র"প।
সংগঠনটির দাবি, বগুড়ার মোটর মালিক ও শ্রমিকদের 'বেআইনি' তৎপরতায় অতিষ্ঠ হয়ে তারা ধর্মঘট ডেকেছে। তবে উল্টো অভিযোগ করেছেন বগুড়ার বাস মালিকরা।
নওগাঁ সড়ক পরিবহন মালিক গ্র"পের সভাপতি শহিদুল ইসলাম শুক্রবার সাংবাদিকদের বলেন, "বগুড়া মোটর মালিক ও শ্রমিকদের অত্যাচারে আমার অতিষ্ঠ হয়ে উঠেছি। বাধ্য হয়ে আমরা পরিবহন ধর্মঘট করেছি।"
সাধারণ সম্পাদক আহসান কবীর বলেন, চাঁদাবাজি ও শ্রমিক নির্যাতন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে ধর্মঘট চলবে।
গত মঙ্গলবার বগুড়া জেলার সান্তাহারে বগুড়া ও নওগাঁ জেলা বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় ১০ জন আহত হয়। ভাঙচুর করা হয় ২৪টি বাস।
নওগাঁ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিনা খাতুন জানান, সান্তাহারের ঘটনায় বগুড়া বাস মালিক ও শ্রমিকরা আদমদীঘি থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেছে। সংঘাত এড়াতে পুলিশ সক্রিয় রয়েছে।
বগুড়ার মোটর মালিক গ্র"পের সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ও মোটর মালিক গ্র"প সান্তাহার শাখার সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, বগুড়ার বাসগুলো নওগাঁ বাসস্ট্যান্ডে ঢুকলে তাদের কাছ থেকে অতিরিক্ত চাঁদা আদায় করা হয়।
নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শুক্রবার সাংবাদিকদের জানান, পরিস্থিতি নিরসনে প্রশাসন ব্যবস্থা নিতে ব্যর্থ হলে নওগাঁয় বাস ধর্মঘটের পাশাপাশি ট্রাক, টেম্পু ও মাইক্রোবাস চলাচলও অনির্দিষ্টকাল বন্ধ করে দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩০০ ঘ.
bdnews24