ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরবসহ যেসব দেশে বিপুল সংখ্যক বাংলাদেশী রয়েছেন সেসব দেশে শ্রমিক হিসেবে কুখ্যাত অপরাধীদের অবস্থানের কথিত অভিযোগ তদন্ত করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
শুক্রবার হোটেল শেরাটনে 'বাংলাদেশ মিশনের ভূমিকা ও অভিবাসী শ্রমিক' শীর্ষক এক সেমিনারে সৌদি আরবে বসবাসরত দুই বাংলাদেশীর এ অভিযোগের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন।
সেমিনারে ওই দুই প্রবাসী বাংলাদেশী বলেন, বাংলাদেশ থেকে কিছু অপরাধী সৌদি আরবে শ্রমিকের ছদ্মবেশে অবস্থান করছে এবং তারা অপরাধে লিপ্ত রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, "যেসব দেশে বিপুল সংখ্যক বাংলাদেশী কাজ করছেন সেখানে কথিত অপরাধীদের সংখ্যার বিষয়ে আমি সংশ্লিষ্ট দেশে নিয়োজিত রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে রিপোর্ট দিতে বলব।"
তিনি বলেন, রিক্রুটিং এজেন্টরা শ্রমিকদের কাছ থেকে যে হারে টাকা নেয় তা শ্রমিক 'শোষণের' নামান্তর।
স্কলার্স বাংলাদেশ ও হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট লিমিটেড যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
প্রবাসী ফখরুল বাশার মাসুম অভিযোগ করেন, রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় সৌদি আরবে সন্ত্রাসীদের পাঠানো হয়েছে। তারা সেখানে অপরাধ করে বাংলাদেশী স
bdnews24