২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরমালিনমুক্ত মাছ নিশ্চিত করতে ঢাকার বাজারে বিশেষ বুথ হচ্ছে

রাজধানীবাসীর জন্য ফরমালিনমুক্ত মাছ নিশ্চিত করতে বাজারে ফরমালিন বুথ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ বুথ থেকে ফরমালিন কিট দিয়ে ক্রেতারা মাছ পরীক্ষা করে নিতে পারবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2009, 03:35 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীবাসীর জন্য ফরমালিনমুক্ত মাছ নিশ্চিত করতে বাজারে ফরমালিন বুথ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ বুথ থেকে ফরমালিন কিট দিয়ে ক্রেতারা মাছ পরীক্ষা করে নিতে পারবেন। মাছ বেশিক্ষণ তাজা রাখার জন্য অনেক বিক্রেতা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর রাসায়নিক ফরমালিন ব্যবহার করেন। বেশ কিছুদিন আগে থেকে চলমান বিশেষ অভিযানসহ নানাবিধ তৎপরতা পুরোপুরি কার্যকর না হওয়াতেই দৃশ্যত সর্বশেষ এ উদ্যোগ নেওয়া হলো। প্রাথমিকভাবে আগামী ১৪ জুলাই কারওয়ান বাজারে বুথ স্থাপনের মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ ইমরান। তিনি বলেন, "পর্যায়ক্রমে ঢাকার সব বাজারেই এ ধরনের বিশেষ বুথ স্থাপন করা হবে। ইতোমধ্যে সব প্রস্তুতি চূড়ান্ত হয়েছে।" মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের 'পারফরমেন্স ইমপ্র"ভমেন্ট প্রকল্পের (পিআইপি)' এক পাইলট প্রকল্পের অধীনে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে- জানিয়ে ইমরান বলেন, "ভেজালবিরোধী এ কার্যক্রম বাস্তবায়নে রপ্তানি উন্নয়ন ব্যুরো মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করছে।" উপ-সচিব মোহাম্মদ ইমরান ভেজালবিরোধী কার্যক্রম বাস্তবায়নে গঠিত কমিটির সদস্য সচিব। তিনি আরো জানান, ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর, ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি), বিএসটিআই, কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), বিভিন্ন মৎস্য ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৈঠক হয়েছে। মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয় সূত্র বলছে, বিগত তত্ত্বাবধায়ক সরকারের কড়া অভিযানের ফলে বাজারে ভেজাল পণ্যের বিক্রি কমে এসেছিল। কিন্তু স