ঢাকা, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাঁচ দফা দাবিতে সম্মিলিত মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে দক্ষিণাঞ্চলের চারটি জেলায় বাস ধর্মঘটের দ্বিতীয় দিন বুধবার যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
ধর্মঘট প্রত্যাহারের একটি উপায় খুঁজে বের করার জন্য বাগেরহাটের জেলা প্রশাসক মুয়াজ্জেম হোসাইনের কার্যালয়ে সন্ধ্যায় পরিবহন মালিক-শ্রমিক, বিআরটিসির প্রতিনিধি এবং পুলিশ কর্মকর্তাদের মধ্যে বৈঠক শুরু হয়েছে।
এছাড়া আলাদা দাবিতে বাস ধর্মঘট চলছে গোপালগঞ্জ ও জামালপুরেও। ফলে ভোগান্তিতে পড়েছে এসব জেলার যাত্রীরাও।
পরিবহন খাতের অনিয়ম দূর, নছিমন-করিমন ও মোটর সাইকেলে যাত্রী পরিবহন বন্ধ, বিআরটিসির গাড়ি চলাচল বন্ধ এবং বাগেরহাট ও ঝালকাঠি বাস মালিক সমিতির কর্মকর্তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার থেকে দক্ষিণাঞ্চলের অভ্যন্তরীণ রুটে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু হয়।
খুলনা, পিরোজপুর, ঝালকাঠি ও বাগেরহাট জেলার ৩৩টি রুটে বুধবারও কোন বাস চলাচল করেনি। তবে পুলিশের পাহারায় বিআরটিসির বাস চলাচল করছে।
বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম মন্টু বুধবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বাগেরহাট প্রতিনিধিকে বলেন, "পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।"
বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) খুলনা ডিপোর ব্যবস্থাপক নীহার রঞ্জন মজুমদার জানান, বুধবার খুলনা ডিপো থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় বিআরটিসির ৬টি বাস চলাচল করেছে।
বাগেরহাটের পুলিশ সুপারিনটেনডেন্ট আওলাদ আলী ফকির জানান, বিআরটিসির বাস চলাচলে যাতে কোন বিঘ
bdnews24