২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সচিবকে প্রধান করে তথ্য কমিশন গঠন

সাবেক সচিব এম আজিজুর রহমানকে প্রধান তথ্য কমিশনার করে তিন সদস্যের তথ্য কমিশন গঠন করেছে সরকার। রাষ্ট্রপতি তাদের নিয়োগ দিয়েছেন বলে বুধবার এক তথ্য বিবরণীতে জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2009, 12:35 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০১(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক সচিব এম আজিজুর রহমানকে প্রধান তথ্য কমিশনার করে তিন সদস্যের তথ্য কমিশন গঠন করেছে সরকার। রাষ্ট্রপতি তাদের নিয়োগ দিয়েছেন বলে বুধবার এক তথ্য বিবরণীতে জানানো হয়। কমিশনের অন্য দুই সদস্য হলেন সাবেক সচিব মোহাম্মদ আবু তাহের ও ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সাদেকা হালিম। নবম সংসদের প্রথম অধিবেশনে গত ২৯ মার্চ তথ্য অধিকার আইন-২০০৯ পাস হয়। আইনে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থাসহ আটটি গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থাকে তথ্য প্রদানের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়। এ ব্যাপারে পর্যবেক্ষকরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তবে ওই আট সংস্থা বা প্রতিষ্ঠানকে দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তথ্য প্রকাশ করতে হবে বলে বিলে উল্লে