২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি বেড়েছে ২০ সেন্টিমিটার। বুধবার জেলায় ১০৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার বেশিরভাগ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2009, 01:08 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

সুনামগঞ্জ, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি বেড়েছে ২০ সেন্টিমিটার। বুধবার জেলায় ১০৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার বেশিরভাগ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বহু গ্রাম পানি বন্দি হয়ে পড়েছে বলে পানি উন্নয়ন বোর্ড জানায়। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল মান্নান খান জানান, ভারি বর্ষণ ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সুনামগঞ্জের বিভিন্ন নদীর পানি বাড়ছে। আরও দু'দিন বর্ষণ অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি দেখা দেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০০ ঘ.