ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘড়ির কাঁটা এগিয়ে দিনের আলোর বর্ধিত ব্যবহারের কারণে প্রতিদিন গড়ে ২০৫ থেকে ২০৭ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
মন্ত্রী বলেন, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না বলে 'এটি দৃশ্যত বোঝা যাচ্ছে না'। তবে এর সুবাদে লোড-শেডিং আগের তুলনায় কমেছে বলে মন্তব্য করেন তিনি।
বুধবার সচিবালয়ে তার কার্যালয়ে এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
এর আগে মন্ত্রী বাংলাদেশ গ্রে অ্যান্ড ফিনিশড ফেব্রিক্স মিলস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। সংগঠনটির সভাপতি হারুন উর রশীদ ও সহ-সভাপতি জেডওয়াই খান মজলিশের নেতৃত্বে প্রতিনিধি দলটি বিভিন্ন দাবি নিয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।
স
bdnews24