২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের হৃদপিণ্ডে সফল অস্ত্রোপচার

রাজধানীর শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের হৃৎপিণ্ডের অস্ত্রোপচার সফলভাবে শেষ হয়েছে। সিকদার মেডিকেলের পরিচালক (প্রশাসন) প্রশানডন থায়িল বুধবার রাত ৮টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা বলেন।(আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2009, 12:50 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--রাজধানীর শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের হৃৎপিণ্ডের অস্ত্রোপচার সফলভাবে শেষ হয়েছে। সিকদার মেডিকেলের পরিচালক (প্রশাসন) প্রশানডন থায়িল বুধবার রাত ৮টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা বলেন। বুধবার বিকেলে সাবেক রাষ্ট্রপতি এরশাদের হৃদযন্ত্রের বন্ধ হওয়া ধমনীতে স্টেন্ট সংযোজনের এ অস্ত্রোপচার শুরু হয়। প্রশানডন থায়িল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সফলভাবে এ অস্ত্রোপচার হওয়ার পর তিনি এখন সুস্থ আছেন। থায়িল জানান, এরশাদের হৃদযন্ত্রে দুটি ব্লক ছিল। এ ব্লক দুটি অপসারণ করা হয়েছে এবং দুটি স্টেন্ট সংযোজন করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে পৌনে আটটা পর্যন্ত অস্ত্রোপচারের পর এরশাদকে সিসিইউতে নেওয়া হয় বলে জানান তিনি। ৭৯ বছর বয়সী সাবেক সেনাশাসক ও রাষ্ট্রপতি বুধবার দুপুরে সিকদার মেডিকেলে ভর্তি হন। স