২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ি ঢলে সুনামগঞ্জের ৩টি গ্রাম প্লাবিত

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মঙ্গলবার তিনটি গ্রাম প্লাবিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2009, 04:35 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

সুনামগঞ্জ, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মঙ্গলবার তিনটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে চার শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিরুল হক জানান, প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে সন্ধ্যা ৭টায় খাসিয়ামারা বাঁধটি ভেঙে যায়। এতে লক্ষীপুর, ঝিরাগাও, সুলতানপুর গ্রাম প্লাবিত হয়ে চার শতাধিক পরিবার পনিবন্দি হয়ে পড়ে। স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে বলে জানান তিনি। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল মান্নান খান বলেন, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে সুরমা নদীর পানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪২ ঘ.