২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে আটক ৩৩ বিডিআর সদস্যের জামিন না মঞ্জুর

রংপুর কারাগারে আটক ৩৩ বিডিআর সদস্যের জামিন নামঞ্জুর করে আবার জেলে পাঠানো হয়েছে। বিচার বিভাগীয় হাকিম শ্যাম সুন্দর রায় মঙ্গলবার এ আদেশ দেন। এর আগে কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করার পর জামিন চান তাদের আইনজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2009, 12:30 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

রংপুর, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুর কারাগারে আটক ৩৩ বিডিআর সদস্যের জামিন নামঞ্জুর করে আবার জেলে পাঠানো হয়েছে। বিচার বিভাগীয় হাকিম শ্যাম সুন্দর রায় মঙ্গলবার এ আদেশ দেন। এর আগে কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করার পর জামিন চান তাদের আইনজীবীরা। ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনার সমর্থনে রংপুর বিডিআর সেক্টর হেড কোয়াটারের অস্ত্রাগার লুট, গুলিবর্ষণ, মিছিল ও সমাবেশ করার ঘটনায় তাদের আটক করা হয়। এরপর গত ১১মে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ সরকার ৩৫ বিডিআর সদস্যের বিরুদ্ধে রাষ্টদ্রোহিতার মামলা করেন। এর মধ্যে ৩৩ জনকে ওইদিনই গ্রেপ্তার করা হয়। অপর দুই সিপাহী জোনায়েত ও ফারুখ পলাতক রয়েছেন। আসামিদের পক্ষে জামিনের শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট বদরুল ইসলাম চুন্নু, আফজালুর রহমান, জিয়াউল হক জিয়াসহ অর্ধশতাধিক আইনজীবী। মামলার বাদী ওসি আব্দুর রশীদ সরকার মামলার অভিযোগে উল্লেখ করেন, ২৫ ফ্রেরুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের পরদিন রংপুর বিডিআর সেক্টর হেড কোয়াটারে ৩৪ রাইফেল ব্যাটালিয়নের জওয়ানরা অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র লুট করে। রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে উস্কানিমূলক শ্লোগান দেয়। বেপরোয়া গুলিবর্ষণ করে জনমনে আতংক সৃষ্টিসহ রাষ্ট্রদ্রোহী কার্যকলাপে লিপ্ত ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮৩২ ঘ.