২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে ট্রলারডুবি, নিখোঁজ ৫

সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীতে মঙ্গলবার সকালে একটি ট্রলার ডুবেছে। ট্রলারের পাঁচ যাত্রী নিখোঁজ আছেন বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাকাব উদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2009, 07:35 AM

Updated : 26 Aug 2022, 11:40 AM

সুনামগঞ্জ, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীতে মঙ্গলবার সকালে একটি ট্রলার ডুবেছে। ট্রলারের পাঁচ যাত্রী নিখোঁজ আছেন বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাকাব উদ্দিন। এদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, ইদ্রিস আলী (২৮) ও বিল্লাল (৩৫)। তাহিরপুরের বাদাঘাট ইউপির চেয়ারম্যান রাকাব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১২ জন যাত্রী নিয়ে ট্রলারটি তাহিরপুরের গাইট্টারপাড় থেকে লাউড়েরগড় আসার পথে দমকা বাতাসে নদীতে ডুবে যায়।" তিনি জানান, সাত যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও পাঁচ জন ডুবে যায়। স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে চেয়ারম্যান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩৪০ ঘ.