ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঋণ চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়া ও জাপান থেকে বাংলাদেশ রেলওয়ের জন্য মোট ২১টি লোকোমোটিভ (ইঞ্জিন) সংগ্রহ করবে সরকার।
যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন মঙ্গলবার সংসদে এ তথ্য জানান।
জামালপুর-২ আসনের সাংসদ ফরিদুল হক খানের এক প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী জানান, আগামী ২০১১ সালের মধ্যে দক্ষিণ কোরিয়া থেকে ১০টি মিটার গেজ ডিজেল ইলেক্টিক লোকোমোটিভ সংগ্রহ করা হবে। গত ২৪ জুন এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে একটি ঋণচুক্তি স্বাক্ষর হয়েছে।
এছাড়া জাইকার সহায়তায় জাপান থেকে ১১ লোকোমোটিভ সংগ্রহ করা হবে ২০১২ সালের মধ্যে।
পাটনীতি প্রণয়ন: সাতক্ষীরা-২ আসনের সাংসদ এম এ জাব্বারের এক প্রশ্নের জবাবে বস্ত্র ও পাট মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী সংসদকে জানান, পাটজাত দ্রব্য তৈরি ও রপ্তানির জন্য 'পাটনীতি-২০০৯' প্রণয়ন প্রক্রিয়াধীন রয়েছে।
ওই খসড়া নীতিতে পাটের বাজার স
bdnews24