রাজশাহী, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহীর দুর্গাপুরের ধরমপুর ও আড়ইলে সোমবার বজ্রপাতে তিনজনের মুত্যু হয়েছে।
নিহতরা হলেন ধরমপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে রাকিব (১৪) ও রহিদুলের ছেলে রাজু (১০) এবং আড়ইল গ্রামের সপুর প্রামাণিকের ছেলে সোহরাব হোসেন (৩২)।
স্থানীয় সাংবাদিক রফিকুল ইসলাম জানান, বিকেল সাড়ে ৪টার দিকে প্রবল বৃষ্টির সময় রাকিব ও রাজু বাড়ির পাশে খেলার সময় বজ্রপাতে আহত হয়।
দুর্গাপুর থানা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পথে তাদের মৃত্যু হয়।
এছাড়া বিকেল সাড়ে ৫টার দিকে সোহরাব হোসেন বাড়ির পাশে মাঠে ঘাস কাটছিলেন। এমন সময় বজ্রপাতে তিনি মারা যান।
এলাকাবাসী তার লাশ বাড়িতে পৌঁছে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/ডিডি/টিআর/০১৪০ ঘ.
bdnews24