রাজশাহী, জুন ২৯ (বিডিউিজ টোয়েন্টফোর ডটকম)- মুক্তিযুদ্ধের ওপর রচিত তৃতীয় কমিক বই 'শিশু যোদ্ধা নুরু'র মোড়ক উম্মোচন করা হয়েছে।
রাবি উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহান রাজশাহী নগরীর একটি কউিনিটি সেন্টারে সোমবার বেলা ১১টার দিকে বইটির মোড়ক উম্মোচন করেন।
অনুষ্ঠানে গ্রামীণফোনের উর্ধতন কর্মকর্তা শাফকাত হোসেন এবং সেন্টার ফর বাংলাদেশ লিবারেশন ওয়ার স্টাডিজ এর চেয়ারম্যান কামরুল হাসান ভূঁইয়া উপস্থিত ছিলেন।
গ্রামীণফোন ও সেন্টার ফর বাংলাদেশ লিবারেশন ওয়ার স্টাডিজ যৌথভাবে বইটি প্রকাশ করে। এটি 'শিশু যোদ্ধা নুরু' উদ্যোগের অধীনে মুক্তিযুদ্ধের উপর লিখিত তৃতীয় বই।
এ উদ্যোগের প্রথম বই 'তাগড়া' ২০০৮ সালের অক্টোবর মাসে প্রকাশিত হয়। ২০০৯ এর মার্চে প্রকাশিত হয় সিরিজের দ্বিতীয় বই 'কিশোর যোদ্ধা সালাম'।
এই সিরিজের আওতায় মোট ছয়টি বই প্রকাশ করা হবে।
বিডিউিজ টোয়েন্টফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/০১০২ ঘ.
bdnews24