চট্টগ্রাম, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের তৈরি পোশাক কারখানাগুলোতে শ্রমিক অসন্তোষসহ যেকোন ধরণের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে কারখানা মালিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার বিকেলে মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) নেতাদের সঙ্গে পুলিশ কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় উভয় পক্ষ আগের চেয়ে তৎপরতা বাড়ানোর জন্যও বৈঠকে একমত হয়।
ঢাকার সাভার ও আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ ও সংঘর্ষের প্রভাব চট্টগ্রামেও ছড়িয়ে পড়া ঠেকাতে এ সভা ডাকা হয়।
সিএমপির সহকারী কমিশনার (গোয়েন্দা) ওয়াহেদুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈঠকে চট্টগ্রামের তৈরি পোশাক কারখানাগুলোর শ্রমিকদের বেতন
bdnews24