২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোয়েন্দা পুলিশ পরিচয়ে পাঁচ লাখ টাকা ছিনতাই

গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের পর মাইক্রোবাসসহ মতিঝিল এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মো. সবুজ (৩২) মাইক্রোবাসচালক বলে জানিয়েছে পুলিশ। বাকী তিনজন ছিনতাই করা পাঁচলাখ টাকা নিয়ে পালিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2009, 04:06 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের পর মাইক্রোবাসসহ মতিঝিল এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মো. সবুজ (৩২) মাইক্রোবাসচালক বলে জানিয়েছে পুলিশ। বাকী তিনজন ছিনতাই করা পাঁচলাখ টাকা নিয়ে পালিয়েছে। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম সাজ্জাদ জানান, সোমবার বিকেল ৬টার দিকে তিন/চার জন ছিনতাইকারীর একটি দল গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে ইয়াকুব আলী নামে এক ব্যক্তিকে তুলে নেয়। এরপর মধুমিতা সিনেমা হল এলাকায় তারা ইয়াকুবের কাছে থাকা পাঁচলাখ টাকা ছিনিয়ে নেয়। এসময় ইয়াকুবের চিৎকারে জনতা ছুটে এলে তিন ছিনতাইকারী টাকা নিয়ে পালিয়ে যায়। পুলিশ গাড়িসহ চালক সবুজকে গ্রেপ্তার করে। ইয়াকুবকেও উদ্ধার করেছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এসকে/২২০৮ঘ.