২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদ্দেশ্যমূলক তথ্য দিয়ে শ্রমিকদের বিভ্রান্ত করা হচ্ছে: বিজিএমইএ

উদ্দেশ্যমূলক তথ্য দিয়ে শ্রমিকদের বিভ্রান্ত করার কারণে আশুলিয়ায় গার্মেন্টস কারখানাগুলোতে ভাংচুরের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2009, 03:28 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উদ্দেশ্যমূলক তথ্য দিয়ে শ্রমিকদের বিভ্রান্ত করার কারণে আশুলিয়ায় গার্মেন্টস কারখানাগুলোতে ভাংচুরের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। এদিকে সহিংসতার তৃতীয় দিনে একটি কারখানায় আগুন ধরিয়ে দেওয়ার জন্য 'সরকারের ভেতরের একটি গ্র"পকে' দায়ী করেছেন ওই প্রতিষ্ঠানের মালিক। টানা তিনদিন ধরে পোশাক শিল্পে সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, শ্রমিকদের সঠিকভাবে বেতন না দেওয়ার কারণে গোলযোগ সৃষ্টি হচ্ছে, এ তথ্য ঠিক নয়। আমরা দেখছি উদ্দেশ্যমূলকভাবে শ্রমিক ভাই বোনদেরকে বিভ্রান্ত করা হচ্ছে।" বিজিএমইএ সভাপতি বলেন, ২০০৮ সালে বেতনভাতা বকেয়াজনিত কারণে ৪৮টি এবং অন্যান্য কারণে ১৭৭টি শ্রম অসন্তোষের ঘটনা ঘটে। চলতি বছরের ১৬ জুন পর্যন্ত বকেয়া বেতনের কারণে ২৯টি এবং অন্যান্য কারণে ৫৬টি অসন্তোষের ঘটনা ঘটেছে।" অন্য কারণগুলো কী এবং কারা এর সঙ্গে জড়িত সে ব্যাপারে সাংবাদিকরা জানতে চাইলেও সালাম মুর্শেদী কিছু বলেননি। আগের দ'ুদিনে আইনশৃংখলা বাহিনীর গুলিতে দুই শ্রমিকের মৃত্যুর পর সোমবার আশুলিয়ায় হামিম গ্র"পের মালিকানাধীন একটি সোয়েটার কারখানায় আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনা সরকারের ভেতরের একটি গ্র"প ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন হামিম গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ। তিনি বলেন, "কারখানার শ্রমিকরা আগুন ধরায়নি। বাইরের লোক রামদা ও পেট্রোল নিয়ে এসে আগুন ধরিয়ে দিয়েছে। সরকারের ভাবমূর্তি ক্ষুণ