২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও এক সোয়াইন ফ্লু রোগী শনাক্ত

দেশে আরও একজন সোয়াইন ফ্লু'র রোগী শনাক্ত করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর)। আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডা. মাহমুদুর রহমান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যুক্তরাষ্ট্র থেকে আসা আরও একজনের দেহে সোয়াইন ফ্লু ভাইরাস পাওয়া গেছে। গত সপ্তাহে তিনি দেশে আসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2009, 01:20 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশে আরও একজন সোয়াইন ফ্লু'র রোগী শনাক্ত করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর)। আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডা. মাহমুদুর রহমান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যুক্তরাষ্ট্র থেকে আসা আরও একজনের দেহে সোয়াইন ফ্লু ভাইরাস পাওয়া গেছে। গত সপ্তাহে তিনি দেশে আসেন। অধ্যাপক মাহমুদুর রহমান জানান, আক্রান্ত ব্যক্তির সঙ্গে আসা বিমানের অন্য যাত্রী এবং তার সংস্পর্শে আসা পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনদের পরীক্ষা করা হচ্ছে। ডা. মাহমুদুর রহমান বলেন, এ পর্যন্ত দেশে মোট ৯ জন সোয়াইন ফ্লু'র রোগী পাওয়া গেছে। এদের মধ্যে ৮ জনই বিদেশ থেকে আসা। একজন দেশে আক্রান্ত হয়েছেন। সবাই সুস্থ আছেন বলে তিনি জানান। বাংলাদেশের রোগীর মধ্যে মারাত্মক লক্ষণ দেখা যায়নি বলে আইইডিসিআর পরিচালক জানান। তিনি বলেন,কারও মধ্যেই শ্বাসকষ্টের নমুনা ছিল না। শ্বাসকষ্টকে সোয়াইফ ফ্লু'র মারাত্মক লক্ষণ বলে বিবেচনা করা হয়। মাহমুদুর রহমান জানান, আক্রান্তদের বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা সুস্থ হয়ে উঠছেন। এদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ১৯ জুন দেশে প্রথম সোয়াইন ফ্লু রোগীর খবর জানায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ হিসেবে, বিশ্বের ৭০টির বেশি দেশে সোয়াইন ফ্লু-তে আক্রান্তের সংখ্যা প্রায় ৫৯ হাজার। মারা গেছে ২৬৩ জন। শুধু মেক্সিকোতেই মারা যায় শতাধিক। যুক্তরাষ্ট্রে ৮৭ জন। গত ১১ জুন সোয়াইন ফ্লু-কে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। উচ্চ তাপমাত্রার জ্বর, কাশি, কফ এ রোগের লক্ষণ। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এ রোগ ছড়ায় বলে বিশেষজ্ঞরা জানান। যত্রতত্র কফ, থুথু না ফেলা ও সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/১৯২৭ঘ.