সুনামগঞ্জ, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুনামগঞ্জে বাস ও সিএনজির মধ্যে সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৩ জন।
সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জালালপুরে সোমবার বিকেল ৫ টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মনির হোসেন জানান, বাসের সঙ্গে সংঘর্ষে সিএনজির দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত হয় আরও ৩ জন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/১৯১৬ ঘ.
bdnews24