ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশবান্ধব বায়ুকলের (উইন্ড মিল) মাধ্যমে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন করতে চায় বাংলাদেশ-জাপান যৌথ উদ্যোগের প্রতিষ্ঠান বিজে ইন্টারন্যাশনাল।
সোমবার হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জুন সুৎসুমিদা বলেন, "বায়ুভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সর্বাধুনিক প্রযুক্তি এবং এ কাজ করার প্রস্তুতি আমাদের রয়েছে। এখন দরকার সরকারের সহযোগিতা।"
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, বাংলাদেশে বায়ুকলের মাধ্যমে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব
bdnews24