২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট রুটে ট্রেন চলাচল আবার শুরু

মৌলভীবাজারের কুলাউড়ায় দুর্ঘটনায় সাড়ে নয় ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন চলাচল আবার শুরু হয়েছে। রোববার দুপুর ১টার দিকে সিলেটগামী কুশিয়ারা মেইল ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হলে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রাত সাড়ে ১০টার দিকে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2009, 06:22 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

মৌলভীবাজার/সিলেট, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের কুলাউড়ায় দুর্ঘটনায় সাড়ে নয় ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন চলাচল আবার শুরু হয়েছে। রোববার দুপুর ১টার দিকে সিলেটগামী কুশিয়ারা মেইল ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হলে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রাত সাড়ে ১০টার দিকে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়। মাইজগাঁও স্টেশনের মাস্টার জালাল আহমেদ রাতে জানান, লাইনচ্যুত বগি উদ্ধার ও লাইনের কাজ শেষ হওয়ার পর রাত সাড়ে ১০টার দিকে ট্রেন চলাচল আবার শুরু হয়েছে। দুপুরে সিলেটের মাইজগাঁও ও মৌলভীবাজারের ভাটেরার মাঝামাঝি স্থানে লাইনের স্লিপার ভেঙে আখাউড়া থেকে সিলেটগামী মেইল ট্রেনটির ছয়টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। তিনটার দিকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে যায়। কুলাউড়া রেলওয়ে স্টেশনের মাস্টার পিকে দাস জানান, দুর্ঘটনার পর সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা কুলাউড়া স্টেশনে আটকা পড়ে। বেলা ২টা ৫০ এর সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেসের যাত্রাও বিঘি