নারায়ণগঞ্জ, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছাত্র-ছাত্রীদের পিটিয়ে আহত করার ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জিআর ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক কামরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে তাকে অপসারণের দাবিতে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী বিক্ষোভ করেছেন। এ সময় বিক্ষুদ্ধ ছাত্র-ছাত্রীরা ক্লাস বর্জন করে ইটপাটকেল নিক্ষেপ ও ভাংচুর চালায়।
দুপুরের পর প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির সভায় ঘটনার দায়ী কামরুল ইসলামের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সভাশেষে এ কথা সবাইকে জানালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ ব্যাপারে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. ওয়ালিদ হোসেন জানান, ঘটনার জন্য দায়ী সহকারী প্রধান শিক্ষক কামরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নায়ার সুলতানাকে আহবায়ক করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
শনিবার জিআর ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর হলুদ শাখার ছাত্র-ছাত্রীরা ক্লাসে বই নিয়ে না আসার কারণে কামরুল ইসলাম কাঠের রুলার দিয়ে মারধর করে ৪০ জন ছাত্র
bdnews24