২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশ ট্রাক অস্ত্র মামলা: সাহাবের জামিন নামঞ্জুর

দশ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা- এনএসআই'র সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত উইং কমান্ডার সাহাব উদ্দিনের জামিন নামঞ্জুর করেছে আদালত। রোববার দুপুরে সাহাবের আইনজীবীরা আদালতে জামিনের আবেদন করলে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ভবানী প্রসাদ সিংহ তা নামঞ্জুর করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2009, 04:42 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

চট্টগ্রাম, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-দশ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা- এনএসআই'র সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত উইং কমান্ডার সাহাব উদ্দিনের জামিন নামঞ্জুর করেছে আদালত। রোববার দুপুরে সাহাবের আইনজীবীরা আদালতে জামিনের আবেদন করলে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ভবানী প্রসাদ সিংহ তা নামঞ্জুর করেন। এর আগে মহানগর হাকিম আদালতে সাহাবের জামিন আবেদন নাকচ হয়। মামলার শুনানিতে অতিরিক্ত মহানগর পিপি আবুল হোসেন মোহাম্মদ জিয়াউদ্দিন বলেন, আলোচিত ও স্পর্শকাতর এ মামলার এখনো তদন্ত চলছে। গ্রেপ্তারের পর সাহাব তার জবানবন্দিতে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এবং তিনি এ মামলার গুরুত্বপূর্ণ আসামি। সুষ্ঠু তদন্তের স্বার্থে তিনি জামিনের বিরোধীতা করেন। আসামিপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম চৌধুরী শুনানিতে অস্ত্র খালাসের সময় সাহাব অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকার তথ্য দিয়ে তার বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন। সাহাবের মা বর্তমানে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন উল্লেখ করে তিনি মানবিক দিক বিবেচনা করে জামিন প্রার্থনা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জিয়াউদ্দিন বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, মামলাটি তদন্তাধীন থাকায় বিচারক উভয়পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন। গত ২ মে সিআইডি ঢাকা থেকে সাহাব উদ্দিনকে গ্রেফতার করে। তিন দফা রিমান্ড শেষে তিনি দুইবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এইচএ/২২৪৫ ঘ.