২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১ জুলাই পে-কমিশনের সুপারিশ চূড়ান্ত হতে পারে

জাতীয় পে-কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য সুপারিশ প্রণয়নে গঠিত সচিব কমিটি রোববারও তাদের সুপারিশ চূড়ান্ত করতে পারেনি। ফলে আগামী মঙ্গলবারের মধ্যে সুপারিশ জমা দেয়াও সম্ভব হচ্ছে না। আগামী বুধবার (১ জুলাই) কমিটির পরবর্তী সভায় এ সুপারিশ চূড়ান্ত করা হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ও কমিটির সভাপতি আবদুল আজিজ। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের কার্যালয়ে আবদুল আজিজের সভাপতিত্বে কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন। সভায় কমিটির সদস্য অন্য সচিবরাও উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2009, 02:29 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পে-কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য সুপারিশ প্রণয়নে গঠিত সচিব কমিটি রোববারও তাদের সুপারিশ চূড়ান্ত করতে পারেনি। ফলে আগামী মঙ্গলবারের মধ্যে সুপারিশ জমা দেয়াও সম্ভব হচ্ছে না। আগামী বুধবার (১ জুলাই) কমিটির পরবর্তী সভায় এ সুপারিশ চূড়ান্ত করা হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ও কমিটির সভাপতি আবদুল আজিজ। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের কার্যালয়ে আবদুল আজিজের সভাপতিত্বে কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন। সভায় কমিটির সদস্য অন্য সচিবরাও উপস্থিত ছিলেন। সভা শেষে আবদুল আজিজ জানান, কমিটির সুপারিশগুলো এখনো চূড়ান্ত করা সম্ভব হয়নি। তবে আর একটি বৈঠকেই এসব চূড়ান্ত করা সম্ভব হবে। আগামী ১ জুলাই পরবর্তী সভার দিন নির্ধারণ করা হয়েছে। সেখানেই বিষয়গুলো চূড়ান্ত করা হবে। তিনি জানান, পে-কমিশনের সুপারিশে কর্মকর্তা ও কর্মচারিদের বেতনের হার ১১.২৫ : ১ করার সুপারিশ করা হয়েছে। কিন্তু এটি সচিব কমিটি আরো কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। কমিটির সুপারিশে এ হার ১০ : ১-এরও কম করা হবে। মন্ত্রিপরিষদ সচিব জানান, কমিটির সুপারিশে সর্বনিম্ন বেতন পে-কমিশনের সুপারিশের মতোই চার হাজার টাকা নির্ধারণ করা হবে। তবে বৈষম্য কমাতে সর্বোচ্চ বেতন যৌক্তিক হারে কমিয়ে আনা হবে। সব দিক বিবেচনায় রেখেই কমিটি সুপারিশ প্রণয়ন করছে। এর আগে গত সপ্তাহে মন্ত্রিপরিষদ সচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, কমিটির সুপারিশ প্রায় চূড়ান্ত। ৩০ জুনের মধ্যেই তা অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়া হবে। তবে সুপারিশ ৩০ জুনের মধ্যে না দিলেও জুলাই মাস থেকে কার্যকর করতে কোন সমস্যা নেই বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২০৩৮ঘ.