ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পর্যটন করপোরেশনের মহাপরিচালক (ডিজি) ও কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) পদে রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে রোববার এ রদবদল করা হয়।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের মহাপরিচালক (ডিজি) পদে কর্মরত অতিরিক্ত সচিব মিজানুর রহমানকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। সোমবার থেকে তিনি অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (এলপিআর) যাবেন।
কুমিল্লার জেলা প্রশাসক মঞ্জুর রহমানকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুল মালেককে নিয়োগ করা হয়েছে কুমিল্লার নতুন জেলা প্রশাসক।
এদিকে নরসিংদীর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ জাহাঙ্গীর হোসেনকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক নিয়োগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৯৫১ঘ.
bdnews24