বরিশাল, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালে বাবুগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সন্তানসহ এক নারীর মৃত্যু হয়েছে।
রাকুদিয়া রোববার সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী।
মৃতরা হলেন- কহিনুর বেগম (৩৫) এবং তার নয় বছরের ছেলে সাগর।
ওসি ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কহিনুর তার ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার পথে পল্লী বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান।
বিদ্যুতের তারটি শনিবার রাতে ঝড়ো হাওয়ায় ছিড়ে যায় বলে স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে ওসি জানান।
এ ঘটনায় থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৪০ ঘ.
bdnews24