২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি সন্দেহে নরসিংদীতে গ্রেপ্তার ২

জঙ্গি সন্দেহে নরসিংদী সদর উপজেলার হাজীপুর এলাকা থেকে শনিবার রাতে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হল-সাইফুল ইসলাম রিপন (৩০) ও মোহাম্মদ হানিফ (২৮)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2009, 09:27 AM

Updated : 26 Aug 2022, 11:40 AM

নরসিংদী, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জঙ্গি সন্দেহে নরসিংদী সদর উপজেলার হাজীপুর এলাকা থেকে শনিবার রাতে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হল-সাইফুল ইসলাম রিপন (৩০) ও মোহাম্মদ হানিফ (২৮)। নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ভূঁইয়া সাংবাদিকদের জানান, গ্রেপ্তার হওয়াদের কাছে বিভিন্ন জিহাদি বই পাওয়া গেছে। রিপনের বাড়ি ঠাকুরগাঁও জেলার রহমানপুর গ্রামে এবং হানিফের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার হাইরমারা ইউনিয়নের মাহমুদপুর গ্রামে। পুলিশের জিজ্ঞাসাবাদে রিপন জানিয়েছে, তারা মতিন মেহেদী নেতৃত্বাধীন 'আল্লাহর দল' এর সদস্য। নিষিদ্ধ এই সংগঠনের প্রধান মতিন বর্তমানে কারাবন্দি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৫২৬ ঘ.