২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে সংঘর্ষে একজন নিহত

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের খরসুতী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই গ্রামের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2009, 07:12 AM

Updated : 26 Aug 2022, 11:40 AM

ফরিদপুর, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের খরসুতী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই গ্রামের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছে। নিহতের নাম মুছা (১৮)। তার বাবার নাম মুন্নু শেখ। বোয়ালমারী থানার উপ-পরিদর্শক লিয়াকত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রামের শাজাহান দফাদার ও আলেফ শেখের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে রোববার সকাল ৯টায় উভয় পক্ষের লোকজন ঢাল, সড়কি ও বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে সড়কির আঘাতে শাজাহান দফাদারের সমর্থক মুন্নু শেখের ছেলে মুছা আহত হয়। পুলিশ কর্মকর্তা লিয়াকত বলেন, মুছাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৩১৭ ঘ.