নরসিংদী, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নরসিংদীর শিবপুর উপজেলার কারারচার এলাকায় বাস চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
এরা হলেন- নরসিংদী সদর উপজেলার হাজীপুর গ্রামের মাসুম (২৪), সাখাওয়াত (২২) ও আমীর হোসেন (৩৫)।
নরসিংদীর সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট মনোয়ারুল ইসলাম খান বলেন- মাসুম, সাখাওয়াত ও আমীর হোসেন একটি মোটরসাইকেলে করে নরসিংদী থেকে ভৈরব যাচ্ছিলেন। বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কারারচার এলে বিপরীত দিক থকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, পুলিশ বাসটি আটক করে সদর থানায় নিয়ে গেছে। চালক ও তার সহকারী পালিয়ে গেছে। শিবপুর থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৫০ ঘ.
bdnews24