ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা জেলা জজ আদালতের দ্বিতীয় সহকারি জজ শওকত হোসেনের বাসায় রোববার হামলা করেছে একদল সন্ত্রাসী।
দুপুর ২টার দিকে বিচারকের মোহাম্মদপুর তাজমহল রোডের বাসায় এ ঘটনা ঘটে। ৫ জনের এক সন্ত্রাসী দল হানা দিয়ে নগদ ১০ হাজার টাকা নিয়ে যায় ও জিনিসপত্র ভাংচুর করে।
ঘটনার সময় উপস্থিত বাসার অন্যতম বাসিন্দা শওকত হোসেনের দূরসম্পর্কের ভাই সুহৃদ জানান, সন্ত্রাসীরা তাকে ভয় দেখিয়ে বসিয়ে রেখে ড্রয়ার থেকে টাকা নেয় ও জিনিসপত্র ভাংচুর করে।
মোহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/এসকে/২০১৯ঘ.
bdnews24