২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল সীমান্তে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ

যশোরের বেনাপোল সীমান্তে অজ্ঞাতনামা বাংলাদেশি এক যুবককে ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী-বিএসএফ পিটিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2009, 11:00 AM

Updated : 26 Aug 2022, 11:39 AM

বেনাপোল, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোরের বেনাপোল সীমান্তে অজ্ঞাতনামা বাংলাদেশি এক যুবককে ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী-বিএসএফ পিটিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার সকালে বেনাপোল স্থলবন্দর থানা পুলিশ সীমান্ত সংলগ্ন গ্রাম বড় আচড়া থেকে তার লাশ উদ্ধার করেছে। বেনাপোলের বিপরীতে ভারতের হরিদাসপুর ক্যাম্পের বিএসএফ জওয়ানরা তাকে হত্যা করে সেখানে ফেলে রেখে যায় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন। তিনি জানান, স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৩২ বছর। তবে তার নাম পরিচয় জানা যায়নি। স্থানীয়দের বরাত দিয়ে এসআই ইকবাল জানান, শনিবার ভোরের দিকে তাকে বিএসএফ জওয়ানরা ধরে নিয়ে গিয়েছিল। বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১০ ঘ.