নড়াইল, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নড়াইলের কালিয়া উপজেলা থেকে দেশি একটি পিস্তল, দুই রাউন্ড রাইফেলের গুলি ও একটি চাপাতিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে কালিয়া পৌরসভার বেন্দা এলাকার সাহেব শেখের ছেলে লালন শেখকে (২৪) আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী শনিবার সকালে একই গোলাপ শেখের ছেলে পলাশ শেখকে (২৬) আটক এবং তার ঘর তল্লাশি করে অস্ত্র উদ্ধার করা হয়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে লালন ও পলাশকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/১৬৩৩ ঘ.
bdnews24