২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাইয়ের লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার মকিমপুর গ্রামে শুক্রবার রাতে একজন খুন হয়েছেন। ভাইয়ের লাঠির আঘাতে তিনি মারা গেছেন বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2009, 09:22 AM

Updated : 26 Aug 2022, 11:40 AM

ঝিনাইদহ, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার মকিমপুর গ্রামে শুক্রবার রাতে একজন খুন হয়েছেন। ভাইয়ের লাঠির আঘাতে তিনি মারা গেছেন বলে পুলিশ জানিয়েছে। নিহতের নাম আব্দুস সোবহান (৭০)। অভিযুক্ত হলেন তার ভাই বজলুর রহমান। হরিণাকুন্ডু থানার উপ-পরিদর্শক (এসআই) বি এম শাহাজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বজলুর কিছু টাকা হারিয়ে গেলে তিনি এ জন্য বোনকে মারধর করেন। বড় ভাই সোবহান বাধা দিতে গেলে বজলু ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে বড় ভাইয়ের মাথায় আঘাত করে। এতে তার মাথা ফেটে যায়।" সোবহানকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে রাতেই তিনি মারা যান বলে জানান পুলিশ কর্মকর্তা শাহাজাহান। এ ঘটনায় বজলু ও তার স্ত্রী চম্পার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৫৩০ ঘ.