২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে পৃথক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ দুজন নিহত

বরিশালের উজিরপুর এবং মুলাদী উপজেলায় বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদের একজন সদস্যসহ দু'জন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2009, 10:40 AM

Updated : 26 Aug 2022, 11:39 AM

বরিশাল, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশালের উজিরপুর এবং মুলাদী উপজেলায় বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদের একজন সদস্যসহ দু'জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- উজিরপুর উপজেলার শাতলা ইউনিয়নয় পরিষদের সদস্য আবুল কালাম (৪০) এবং মুলাদী উপজেলার কাজীর চরের মোকছেদ প্যাদা (৬২)। উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরুম খান বলেন, ইউপি সদস্য আবুল কালাম মটর সাইকেলে করে সকাল ১১ টায় শিকারপুর থেকে উজিরপুর যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে বরিশালমুখী রিংকু পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। আহত হন কালামের সঙ্গে থাকা উপজেলা যুবলীগের কোষাধ্যক্ষ লিটন মিয়া। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে। তবে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীরুজ্জামান আমির জানান, দুপুরে মুলাদী উপজেলার কাজীরচরের বাদামতলা নামক স্থানে একটি মোটরসাইকেল পিছন থেকে মোকছেক প্যাদা নামের একজন পথচারীকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। তিনি জানান, মোটরসাইকেলটি উপজেলার মীরগঞ্জ থেকে সদরে যাচ্ছিল। তবে তার চালকের পরিচয় জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৩৭ ঘ.