২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বকেয়া দাবিতে রাজধানীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর সূত্রাপুর থানার হাটখোলা রোডের একটি পোশাক কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার সকালে বিক্ষোভ এবং সড়ক অবরোধ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2009, 05:23 AM

Updated : 26 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর সূত্রাপুর থানার হাটখোলা রোডের একটি পোশাক কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার সকালে বিক্ষোভ এবং সড়ক অবরোধ করে। নগরীর প্রবেশ পথের অন্যতম ব্যস্ত ওই সড়কটি সচল করতে সকাল ১০টার দিকে পুলিশ শ্রমিকদের রাস্তা থেকে হটিয়ে দেয়। গাজী ফ্যাশনের ওই শ্রমিকরা সকাল সাড়ে ৮টার দিকে রাস্তায় নেমে আসে বলে জানিয়েছেন সুত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গাজী ফ্যাশনের শ্রমিকরা মে মাস থেকে বেতন পান না। আগামী ৩০ জুন তাদেরকে মে ও জুন মাসের বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়। "কিন্তু আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে আটটার দিকে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা দেখে, কারখানায় তালা ঝুলছে। এরপর তারা হাটখোলা রোড অবরোধ করে।" শ্রমিকদের অবরোধের কারণে রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়। পুলিশ বিক্ষুব্ধ শ্রমিকদের রাস্তা থেকে তুলে দেওয়ার পর তারা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অবস্থান নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এফএফ/এমআই/১১১৯ ঘ.