ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা শুরু হয়েছে।
প্রতিবছর আষাঢ়ের শুক্লা দ্বিতীয়ায় রথযাত্রা উৎসব শুরু হয়। এদিন রথের শীর্ষ প্রকোষ্ঠে মাধব দেব বিগ্রহকে উঠিয়ে রথ টানা হয়। এরপর সাতদিন পর দশমীতে আবার ওই রথটি টেনে আগের স্থানে আনা হয়। এটা 'উল্টো রথ' নামে পরিচিত।
রাজধানীর স্বামীবাগ ইসকন মন্দির, সূত্রাপুরের রামসীতা মন্দির এবং তাঁতীবাজারের জিঁউ ঠাকুর মন্দির থেকে আলাদা আলাদা রথযাত্রা শুরু হয়। এটি ঢাকার অন্যতম সুপরিচিত ঐতিহ্যবাহী একটি উৎসব।
ইসকন মন্দিরের রথের যাত্রা উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া। রথটি স্বামীবাগ থেকে শুরু হয়ে জয়কালী মন্দির মোড়, শাপলা চত্ত্বর, বায়তুল মোকাররম, প্রেসক্লাব, দোয়েল চত্ত্বর, শহীদ মিনার হয়ে ঢাকেশ্বরী মন্দিরে এসে শেষ হয়।
রামসীতা মন্দিরের রথযাত্রা উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাংসদ আব্দুর রাজ্জাক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়
bdnews24