ফেনী, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একটি হত্যা মামলার রায়ে বুধবার দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জরিমানা না দিলে তাদের আরও ৬ মাস জেল খাটতে হবে বলে রায় দিয়েছেন ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ সুফিয়া বেগম।
আসামিদের অনুপস্থিতিতে এই রায় দেওয়া হয়।
এপিপি দ্বিজেন্দ্র কুমার বনিক বলেন, পরশুরাম উপজেলার চিমলিয়া গ্রামের ফিরোজ আহমেদ মজুমদারের ছেলে শহিদ উল্লাহ মজুমদার দুলাল ১৯৯৬ সালের ৮ জানুয়ারি রাতে মাছের খামার পাহারা দিচ্ছিলেন। সে সময় আলম ও শাহ আলম নামের দুই ভাই তাকে হত্যা করে।
পরদিন পুলিশ লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে দুলালের বাবা ফিরোজ আহমেদ ১০ জানুয়ারি একটি মামলা দায়ের করেন।
২১ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় দেয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/টিআর/১৯৪৫ ঘ.
bdnews24