২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলায় বরিশালে ১২ জনের যাবজ্জীবন

হত্যার অপরাধে ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বরিশালের একটি আদালত। এ ছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা আনাদায়ে আরও এক বছরের করাদণ্ড দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2009, 12:38 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

বরিশাল, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হত্যার অপরাধে ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বরিশালের একটি আদালত। এ ছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা আনাদায়ে আরও এক বছরের করাদণ্ড দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সিদ্দিকুল আরেফিন চৌধুরী বুধবার এ রায় দেন। আসামিরা হলেন- কামাল খাঁ, সালাউল খাঁ, অলিউল ইসলাম, জামাল খাঁ, সায়েদ প্যায়াদা, হানিফ হাওলাদার, সবুজ, মশিউর রহমান খোকন, মজিবর রহমান প্যায়াদা, জহির প্যায়াদা, পলাশ হাওলাদার ও হালিম আকন। এদের মধ্যে অলিউল ইসলাম, জামাল খাঁ, হানিফ হাওলাদার ও জহির প্যায়াদা পলাতক রয়েছেন। অপর আট আসামি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। মামলার বিবরণে জানা যায়, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ২০০৪ সালের ১৭ অক্টোবর রাতে আসামিরা অবসরপ্রাপ্ত বিডিয়ার সদস্য রফিকুল ইসলাম খোকন ওরফে বিডিয়ার খোকনকে কুপিয়ে এবং গুলি করে হত্যা করে। পরদিন খোকনের মা শহর বানু বাদী হয়ে মুলাদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মুলাদী থানার উপ-পরিদর্শক আব্দুল আজিজ লস্কর ২০০৫ সালের ৩০ আগস্ট ১২ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/ডিডি/১৮৪৬ ঘ.