২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে তারকা চিহ্নিত প্রশ্নের ক্রম নির্ধারণে ডিজিটাল পদ্ধতি

জাতীয় সংসদের তারকা চিহ্নিত প্রশ্নের ক্রম নির্ধারণের জন্য দীর্ঘদিনের প্রচলিত ম্যানুয়েল পদ্ধতির পরিবর্তে মঙ্গলবার থেকে ডিজিটাল পদ্ধতি চালু করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2009, 06:38 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় সংসদের তারকা চিহ্নিত প্রশ্নের ক্রম নির্ধারণের জন্য দীর্ঘদিনের প্রচলিত ম্যানুয়েল পদ্ধতির পরিবর্তে মঙ্গলবার থেকে ডিজিটাল পদ্ধতি চালু করা হয়েছে। স্পিকার আব্দুল হামিদ তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই পদ্ধতির উদ্বোধন করেন বলে এক সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়। ডেপুটি স্পিকার শওকত আলী, হুইপ মুজিবুল হক, সাংসদ এ বি এম আবুল কাসেম, সংসদ সচিব আশফাক হামিদ ও সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ডিজিটাল ব্যালট পদ্ধতি চালুর ফলে স্বয়ংক্রিয়ভাবে প্রশ্নের ক্রম নির্ধারিত হওয়ায় ভুলের সম্ভাবনা থাকবে না। একটি অধিবেশনে কোন মন্ত্রণালয়/বিভাগের কতটি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে তা সহজে বের করা সম্ভব হবে। এ ছাড়া কাগজ, কালি ও সময়ের সাশ্রয় হবে। সাংসদদেরও প্রশ্ন জমা দেওয়ার জন্য তাড়াহুড়ো করার প্রয়োজন পড়বে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/ডিডি/টিআর/০০৪৫ ঘ.