২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিএমইএ ভবন রেখেই হাতির ঝিল প্রকল্প

বিজিএমইএ ভবন অক্ষত রেখেই নির্ধারিত সময়ে রাজধানীর হাতির ঝিল প্রকল্পের কাজ শেষ করার ইঙ্গিত দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান। প্রকল্প বাস্তবায়নের জন্য বিজিএমইএ ভবন ভাঙা হচ্ছে কি না- সাংবাদিকদের এ প্রশ্নে পূর্তমন্ত্রী মান্নান খান মঙ্গলবার বলেন, "আমরা সৃষ্টির পক্ষে, ভাঙার নয়। আমরা এমন কিছু করবো না, যা প্রকল্প বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আমরা কোনও ঝামেলায় যাব না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2009, 09:48 AM

Updated : 26 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজিএমইএ ভবন অক্ষত রেখেই নির্ধারিত সময়ে রাজধানীর হাতির ঝিল প্রকল্পের কাজ শেষ করার ইঙ্গিত দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান। প্রকল্প বাস্তবায়নের জন্য বিজিএমইএ ভবন ভাঙা হচ্ছে কি না- সাংবাদিকদের এ প্রশ্নে পূর্তমন্ত্রী মান্নান খান মঙ্গলবার বলেন, "আমরা সৃষ্টির পক্ষে, ভাঙার নয়। আমরা এমন কিছু করবো না, যা প্রকল্প বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আমরা কোনও ঝামেলায় যাব না।" বেগুনবাড়ি খালসহ হাতির ঝিল প্রকল্পের উন্নয়ন কাজ তদারকির জন্য গঠিত স্টিয়ারিং কমিটির সভা শেষে প্রতিমন্ত্রী তার কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন। নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করে মান্নান খান বলেন, "প্রকল্পের মধ্যে চার-পাঁচটি ফ্লাইওভার, পয়োঃনিষ্কাষণ নালা, সেতু, জলাধার ও সড়ক নির্মাণের কাজ একইসঙ্গে সম্পন্ন করে নির্ধারিত সময়সীমা ২০১০ সালের জুন মাস নাগাদ এর কাজ শেষ করা হবে।" তিনি জানান, প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার প্রচলিত ধারণার বাইরে বিকল্প পুনর্বাসন প্রক্রিয়া শুরুর উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে প্রকল্প এলাকা সংলগ্ন সরকারি খাস জমিতে চার-পাঁচটি বহুতল ভবন নির্মাণ করে সেখানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে। পূর্তমন্ত্রী বলেন, "প্রকল্পের উত্তর অংশে দক্ষিণমুখী এমন ভবনে যে কেউ থাকতে আগ্রহী হবেন। এমন একটি দৃষ্টিনন্দন প্রকল্পের পাশে পুনর্বাসনের এ উদ্যোগে ক্ষতিগ্রস্তরা ক্ষতির শিকার নয় বরং লাভবান হবেন।" ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারের বাড়তি অর্থ ব্যয় হবে কি না