২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবিতে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার সকালে ছাত্রলীগ ও শিবির কর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে ছাত্রলীগের একটি মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে অনুষদ ভবনে এলে শিবির কর্মীদের সঙ্গে বদানুবাদের পর সংঘর্ষ শুরু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2009, 07:48 AM

Updated : 26 Aug 2022, 11:39 AM

কুষ্টিয়া, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার সকালে ছাত্রলীগ ও শিবির কর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে ছাত্রলীগের একটি মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে অনুষদ ভবনে এলে শিবির কর্মীদের সঙ্গে বদানুবাদের পর সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় ছাত্রশিবিরের এক কর্মীর একটি মোটর সাইকেলও ভাঙচুর হয়। ৪/৫ জন আহত হলেও তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এরপর শিবিরকর্মীরা হলে গিয়ে অবস্থান নিয়েছে। ছাত্রলীগকর্মীরা অবস্থান নিয়েছে প্রশাসন ভবনের সামনে। ভারপ্রাপ্ত প্রক্টর শাহাদত হোসেন আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।" বেলা ১২টার দিকে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৩৫০ ঘ.