২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল বন্দরে অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ পণ্য পুড়ে ছাই

বেনাপোল বন্দরের ৩৩ নং কেমিকেল শেডে সোমবার সকালে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে আমদানিকৃত বিপুল পরিমাণ পণ্য সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় ১২জন আহতও হয়েছে। বন্দর সূত্রে জানা যায়, কেমিকেলের ঘর্ষণ জনিত বিস্ফোরণে সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন শেডের বিভিন্ন স্থানে দ্রুত ছড়িয়ে পড়ে। পরে দমকলবাহিনীর কর্মীরা এলাকাবাসীর সহায়তায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2009, 07:13 AM

Updated : 26 Aug 2022, 11:38 AM

বেনাপোল, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেনাপোল বন্দরের ৩৩ নং কেমিকেল শেডে সোমবার সকালে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে আমদানিকৃত বিপুল পরিমাণ পণ্য সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় ১২জন আহতও হয়েছে। বন্দর সূত্রে জানা যায়, কেমিকেলের ঘর্ষণ জনিত বিস্ফোরণে সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন শেডের বিভিন্ন স্থানে দ্রুত ছড়িয়ে পড়ে। পরে দমকলবাহিনীর কর্মীরা এলাকাবাসীর সহায়তায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বন্দর পরিচালক ট্রাফিক শ্যাম কিশোর রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অগ্নিকাণ্ডের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন ছাড়া ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু বলা সম্ভব নয়।" স্থানীয় আমদানিকারক চৌধুরী এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী বিলাল হোসেন অভিযোগ করেন, তার আমদানি করা ১৮ লাখ টাকার ম্যাগনেশিয়াম সালফেট সম্পূর্ণ পুড়ে গেছে। তিনি বন্দর কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন বলেন জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এইচএ/১৩১৫ ঘ.