২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলিবিদ্ধ অবস্থায় কথিত ছিনতাইকারী গ্রেপ্তার করেছে র‌্যাব

রাজধানীতে সন্দেহভাজন দু' ছিনতাইকারীকে রোববার রাতে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে র‌্যাব। যাত্রাবাড়ির দয়াগঞ্জ এলাকায় গোলাগুলিতে তারা দু'জন পায়ে গুলিবিদ্ধ হয় বলে জানিয়েছে র‌্যাব। আহতরা হলো রাসেল (২০) ও জনি (২২)। এরা দু'জনই দক্ষিণ যাত্রাবাড়ীর বাসিন্দা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2009, 06:12 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--রাজধানীতে সন্দেহভাজন দু' ছিনতাইকারীকে রোববার রাতে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে র‌্যাব। যাত্রাবাড়ির দয়াগঞ্জ এলাকায় গোলাগুলিতে তারা দু'জন পায়ে গুলিবিদ্ধ হয় বলে জানিয়েছে র‌্যাব। আহতরা হলো রাসেল (২০) ও জনি (২২)। এরা দু'জনই দক্ষিণ যাত্রাবাড়ীর বাসিন্দা। র‌্যাব-১০ এর সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট হুমায়ুন কবীর বলেন, রোববার রাত পৌনে ৯টার দিকে দয়াগঞ্জ ব্রিজের নিচে সাদা পোশাকের র‌্যাবের গোয়েন্দা সদস্যদের ওপর হামলা চালায় তিন ছিনতাইকারী। তারা র‌্যাব পরিচয় পেয়ে তাদের লক্ষ্য করে গুলি করে। এসময় র‌্যাবও পাল্টা গুলি করলে দু'জন আহত হয়। আহতদের কাছ থেকে একটি দেশী ওয়ান শ্যুটার গান, চার রাউন্ড রিভলবারের গুলি ও একটি ২০ ইঞ্চি ছোরা উদ্ধার করেছে র‌্যাব। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মে মাস থেকে র‌্যাবের হাতে এ পর্যন্ত অন্তত ১৭ জন ছিনতাইকারী বলে অভিযুক্ত গুলিবিদ্ধ হয়েছেন। অব্যাহত বিতর্কিত 'ক্রসফায়ারে' মৃত্যুর ঘটনার প্রেক্ষাপটে স