২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিবিয়ানার প্রাক-যোগ্যতা যাচাইয়ের কাজ দুই মাসেও শুরু হয়নি

বেসরকারি উদ্যোগে বিবিয়ানায় ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রাক-যোগ্যতা আবেদন যাচাইয়ের কাজ প্রায় দুই মাসেও শুরু করতে পারেনি পাওয়ার সেল। পাওয়ার সেলের মহাপরিচালক মো. আবদুল মান্নান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি বলেই যাচাইয়ের কাজ শুরু করা যাচ্ছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2009, 02:41 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বেসরকারি উদ্যোগে বিবিয়ানায় ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রাক-যোগ্যতা আবেদন যাচাইয়ের কাজ প্রায় দুই মাসেও শুরু করতে পারেনি পাওয়ার সেল। পাওয়ার সেলের মহাপরিচালক মো. আবদুল মান্নান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি বলেই যাচাইয়ের কাজ শুরু করা যাচ্ছে না। পাওয়ার সেলের কর্মকর্তারা বলেছেন, সরকার দাতাদের পরামর্শের অপেক্ষায় রয়েছে বলেই তাদের ধারণা। বিশ্বব্যাংক গ্র"পের সদস্য আন্তর্জাতিক ফিনান্স করপোরেশন (আইএফসি) এই প্রকল্প বাস্তবায়নে সরকারের পরামর্শক হিসেবে রয়েছে। ২৩ এপ্রিল মালয়েশিয়ার ওয়াইটিএল পাওয়ার ইন্টারন্যাশনাল বেরহাড, বাংলাদেশের সামিট ইন্ডাস্ট্রিয়াল ও মার্কেন্টাইল করপোরেশন এবং জিই এনার্জি এলএলসি অংশীদারিত্বের ভিত্তিতে, ইংল্যান্ডের ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার করপোরেশন, মালয়েশিয়ার রানহিল বেরহাড, চায়না ন্যাশনাল মেশিনারি অ্যান্ড ইকুপমেন্ট ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন (সিএমইসি), শেনজেন পাওয়ার গ্যাস টারবাইন ইঞ্জিনিয়ারিং টেকনিক কোম্পানি অ্যান্ড এশিয়ান অ্যানটেক পাওয়ার অ্যান্ড অটোবি'র কনসোর্টিয়াম, ইংল্যান্ডের গ্লোবেলেক অ্যাডভাইজার্স লিমিটেড, এমপিসি কনসোর্টিয়াম অফ মেইয়া পাওয়ার কোম্পানি লিমিটেড এবং শাশা ডেনিস লিমিটেড বাংলাদেশ প্রাক যোগ্যতার কাগজপত্র জমা দেয়। দরপত্র প্রক্রিয়া অনুযায়ী, পাওয়ার সেলের মহাপরিচালকের নেতৃত্বে একটি পর্যালোচনা কমিটি দরপত্রে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর দাখিল করা কাগজপত্র যাচাই করে দেখবে। দুই সপ্তাহের মধ্যে যাচাই শেষ করে কমিটির চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার কথা। ওই প্রতিবেদন অনুযায়ী প্রাক যোগ্যতার সব শর্ত পূরণ করা প্রতিষ্ঠানগুলো চূড়ান্ত দরপত্রে অংশগ্রহণের জন্য মনোনীত হবে। পাওয়ার সেল সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রাথমিক প্রক্রিয়া শেষ হলে সিরাজগঞ্জে আরেকটি ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ শুরু করা হবে। গত বছরের ডিসেম্বর মাসে বিদ্যুৎ বিভাগ বিবিয়ানা ও সিরাজগঞ্জে দু'টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য পুনঃদরপত্র আহ্বানের নির্দেশ দেয়। ২০০৭ সালের শেষ দিকে বিদ্যুৎ কেন্দ্র দু'টি স্থাপনের জন্য দরপত্র প্রক্রিয়া শুরু হয়। বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, হবিগঞ্জের বিবিয়ানায় ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য একমাত্র দরদাতা প্রতিষ্ঠান ছিল মালয়েশিয়া ভিত্তিক কোম্পানি পাওয়ারটেক কনসোর্টিয়াম। উচ্চমূল্যের কারণে গত বছরের নভেম্বর মাসে পাওয়ারটেকের প্রস্তাব বাতিল করে দেয় ক্রয় সংক্রাস্ত উপদেষ্টা পরিষদ কমিটি। পাওয়ারটেক প্রতি কিলোওয়াট/ঘণ্টা বিদ্যুৎ বিক্রির জন্য ৪ দশমিক ৩৯৯ সেন্ট প্রস্তাব করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএল/এসকে/